তবুও রেখো আমাকে, মোনাজাতের একাংশে।
ঠাঁই নাইবা হোক কবিতায়, থাকি যেন সারাংশে।


বিঃদ্রঃ লেখকের অনুমতি ব্যতিত এই পোস্ট কপি পেস্ট করা সম্পূর্ণ নিষিদ্ধ।
একজন বনলতা সেনের অভাবে জাতি পেল না একজন আদর্শ প্রেমিক, প্রেমিক পেল না প্রেমের কবিতা আর কবিতা পেল না কালজয়ী জীবনানন্দ দাশকে।
বড়ই অভাগা জাতি তোমরা।


বিঃদ্রঃ লেখকের অনুমতি ব্যতিত এই পোস্ট কপি পেস্ট করা সম্পূর্ণ নিষিদ্ধ।
" স্বপ্ন " তে গেলাম একটা বডি স্প্রে কিনতে। Set Wet এর একটা বডি স্প্রে কেনার পর কাউন্টারে ৫০০ টাকা জমা দিলাম। ওরা ২০৭ টাকা ফেরত দিলে সেটা নিয়েই চলে আসছিলাম (যদিও প্রথমে একটা ১০০ টাকার নোট সম্পূর্ণ ছেঁড়া দিয়েছিলো, মাঝে দিয়ে স্কচটেপ দিয়ে জোড়া ছিল)। কিছুদূর যাওয়ার পর মনে হল আমার থেকে টাকা বেশি রাখা হয়েছে। স্প্রে তে মূল্য লিখা ২২৫ টাকা। অথচ আমার থেকে রাখা হয়েছে ভ্যাট সহ ২৯৩ টাকা (ভ্যাট ব্যতীত মূল্য ২৮৭ টাকা)।
ফিরে যেয়ে এই বিষয়ে কথা বলতেই তারা বলল দেখছি বিষয়টা। এরপর আমার কাছে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশতো দূরের কথা উল্টো আমাকে বলছে আপনি কেনার সময় দাম মিলিয়ে নেন না কেন?
মানে কি? আমি না হয় একটা আইটেম ক্রয় করেছি, যারা ৩০/৪০ টা আইটেম কিনে অথবা যারা খুব ব্যস্ত থাকে তারাও কী কাউন্টারে দাঁড়ায়া দাঁড়ায়া হিসেব মিলাবে?
একটু জানিয়ে রাখছি, কিছুদিন আগে Razeeb Hasan Chowdhury ভাইও এই একই অভিযোগ করেছিলেন ( োস্ট লিংক)।
আমি যখন বললাম আপনাদের বিরুদ্ধে এটা খুব কমন একটা অভিযোগ, তখন কাউন্টারে থাকা মেয়েটা বলল, "উনার সাথে এত কথা বলার দরকার তো নাই, টাকা দিয়ে দিলেই তো হয়?"
বাহ্! তাদের ব্যবহারে মুগ্ধ না হয়ে পারা যায় না। 
সাথে যদিও "Premium Razor" ফ্রি দেয়ার কথা, সাথে দিলো "Gillette Blue"














বিঃদ্রঃ লেখকের অনুমতি ব্যতিত এই পোস্ট কপি পেস্ট করা সম্পূর্ণ নিষিদ্ধ।
তোমাদের কাছে Date মানে বয়ফ্রেন্ড/গার্লফ্রেন্ডের সাথে লীলাখেলা হতে পারে,
আমি ভাই Date মানে খেজুরকেই বুঝি।



বিঃদ্রঃ লেখকের অনুমতি ব্যতিত এই পোস্ট কপি পেস্ট করা সম্পূর্ণ নিষিদ্ধ।
সারাদিনের ক্লান্তি নিয়ে টেম্পুতে করে মহাখালী থেকে বাড্ডা যাচ্ছি। পাশের সিটে ছিল এক মধ্যবয়সী লোক, ব্যাগে করে কী যেন নিয়ে যাছিলো। বাসি পেয়াজের মত গন্ধে মাথা ঘুড়াচ্ছিলো। গুলশানে লোকটা নেমে যাওয়ার পর পাশে বসছে এক সুন্দরী রমণী। 
আহা! কী দারুণ দেখতে।
তার খোলা চুলের কিছু অংশ আমার হাতের উপর, সেদিকে তার খেয়াল নেই। চুল থেকে সুন্দর একটা ঘ্রাণ আসছে। তারউপর টেম্পুর দুলুনিতে মাঝে মাঝেই আমরা দুলছি। আবার রাস্তায় একটু পর পর স্পিড ব্রেকার। বদমাইশ টেম্পুওয়ালা গুলো মনের চাওয়া গুলো কেমনে যে বুঝে, আমি বুঝি না।  
যাই হোক। 
আজকে গুলশানের জ্যামটা অনেক ভাল্লাগতেসে রে মমিন! 



বিঃদ্রঃ লেখকের অনুমতি ব্যতিত এই পোস্ট কপি পেস্ট করা সম্পূর্ণ নিষিদ্ধ।
তোমার ছবি পানে তাকিয়ে একটি বছর কাটিয়ে দিলাম........
তুমি ২০১৫ থেকে ২০১৬ হওয়াটাই দেখলে, তোমার ছবিতে অপলক তাকিয়ে থাকা দেখলে না।


বিঃদ্রঃ লেখকের অনুমতি ব্যতিত এই পোস্ট কপি পেস্ট করা সম্পূর্ণ নিষিদ্ধ।
কোন এক বিখ্যাত মনিষী কইসিলো, "গার্লফ্রেন্ডের লগে সারাদিন লুডু খেলার চাইতে, বউয়ের লগে ১০ মিনিটের কাবাডি খেলা বেশি আনন্দের।"


বিঃদ্রঃ লেখকের অনুমতি ব্যতিত এই পোস্ট কপি পেস্ট করা সম্পূর্ণ নিষিদ্ধ।
এদেশে প্রায় ১৭ কোটি মানুষের বসবাস। বর্তমান বিশ্বে উন্নতমানের হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, গবেষণার সুযোগ, ইন্টারনেটের সহজলভ্যতা, প্রযুক্তির ছোঁয়া, এত এত উৎকর্ষতার মাঝেও ৫০০ জন বাংলাদেশী খুঁজে পাওয়া দুষ্কর যারা নিজ নিজ পেশাকে অন্যমাত্রায় নিয়ে যেতে পারে।অথচ ৪৪ বছর আগে, যখন জনসংখ্যা ছিল ৭ কোটি, যেখানে ৩০ লক্ষ লোক যুদ্ধে শহীদ হয়েছিল। সেই যুদ্ধ বিধ্বস্ত দেশ যখন বিজয়ের কাছাকাছি এসে নতুনভাবে গড়ে ওঠার স্বপ্ন দেখছিলো, যাদের হাত ধরে এদেশ মেরুদণ্ডকে সোজা করে দাঁড়াতে পারতো, সেই দেশের ৯৮৯ জন সূর্য সন্তানদের আজকের এই দিনে হত্যা করা হয়। শিক্ষক, শিল্পী, সাংবাদিক, ডাক্তারদের হত্যার মাধ্যমে এদেশকে মেধাশুণ্য করে ফেলা হয়। নিশ্চিত পরাজয় জেনে এই একদিনেই বাংলাদেশের যেই ক্ষতি পাকবাহিনী আলবদরদের সহায়তায় করেছিল, সেরকম ক্ষতি তারা দীর্ঘ নয় মাসেও করতে পারেনি। এই এক দিনের নৃশংসতা এদেশকে একশো বছর পিছনে ফেলে দিয়েছে।
বিজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আজকের এই দিনে শ্রদ্ধাভরে এদেশের সূর্যসন্তানদের স্মরণ করছি ও তাদের রুহের মাগফেরাত কামনা করি।



বিঃদ্রঃ লেখকের অনুমতি ব্যতিত এই পোস্ট কপি পেস্ট করা সম্পূর্ণ নিষিদ্ধ।
পরের পাতাOlder Posts Home